বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

মেসি মাঠে যা করে তা মানুষের কাজ মনে হয় না: রিভালদো

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
এবার মেসির প্রশংসায় আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। সংগৃহীত ছবি

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি প্রতিনিয়ত নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন। শুধু সাধারণ দর্শকই নন, ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সে বিস্মিত হন বারবার।

এবার মেসির প্রশংসায় আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমাদের সবার জন্য এটি এক বিশেষ সৌভাগ্য যে আমরা এমন একটি অসাধারণ ক্যারিয়ারকে কাছ থেকে অনুসরণ করার সুযোগ পাচ্ছি।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে মেসির জোড়া গোল দেখার পরই প্রশংসায় ভাসান ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের এই সদস্য। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন।

রিভালদো লিখেছেন, আমি বহু বছর ফুটবল খেলেছি। প্রায় ৩৯ বছর বয়সেও একজন খেলোয়াড় যখন এত উচ্চমানের ফুটবল খেলে এবং ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিয়ে যায়, তখন তাকে সম্মান জানানো ছাড়া উপায় থাকে না।

জাতীয় দলের সমর্থনের ঊর্ধ্বে উঠে মেসির কীর্তির প্রশংসা করে তিনি আরও বলেন, প্রত্যেকে নিজের দেশকে সমর্থন করে, আমিও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর্থন করব না। কিন্তু মেসির মতো একজন মহান ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতেই হবে। তিনি যা করেছেন এবং এখনও করে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। দুই ম্যাচে পাঁচ গোল, আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা। এটি তার গুরুত্ব ও মানেরই প্রমাণ।

মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রিভালদো লেখেন, সমস্ত সম্মান রেখেই বলছি, মেসি, মাঠে তুমি যা করো তা যেন কোনো মানুষের কাজ বলে মনে হয় না। ফুটবলপ্রেমীদের জন্য তোমার মতো একজনের ক্যারিয়ার কাছ থেকে দেখতে পারা সত্যিই বিরল সৌভাগ্যের বিষয়।

ক্যারিয়ারের প্রায় ৩৯তম বছরে এসে মেসি বিশ্বকাপের মঞ্চে নিজের অন্যতম সেরা সূচনা করেছেন। ইতোমধ্যে তিনি ২০২২ বিশ্বকাপে করা সাত গোলের অর্ধেকেরও বেশি গোল করে ফেলেছেন। যে আসরে তিনি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন, সেটিই ছিল তার সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ।

টুর্নামেন্ট শুরুর আগে অনেকের মনে প্রশ্ন ছিল, বয়সের ভারে মেসি আগের ছন্দ ধরে রাখতে পারবেন কি না। তবে মাঠের পারফরম্যান্সে সেই সংশয় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন ফুটবল বিশ্ব অপেক্ষায়, ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হতে দেখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71