রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

কর্মকর্তা-কর্মচারীদের সৌহার্দ্য ও দলগত চেতনা শক্তিশালী করতে বিনোদন গুরুত্বপূর্ণ: এমডি, ভাইয়া গ্রুপ

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ভাইয়া গ্রুপের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) জনাব মারুফ সাত্তার আলী পুরষ্কার বিতরণে বক্তব্য রাখছেন।

ফরিদুল আলম ফরিদ: শুধু কাজ নয় সুষ্ঠু কর্মপরিবেশের জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকাটা জরুরি। দেশসেরা ও কোটি মানুষের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক শিল্পপ্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ আয়োজিত ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’এর পুরস্কার বিতরণ শেষে এমনটাই মন্তব্য করলেন গ্রুপ এমডি (ব্যবস্থাপনা পরিচালক) জনাব মারুফ সাত্তার আলী ।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের অ্যাথলেট হাব ভেন্যুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ছিলো ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এসময় মারুফ সাত্তার আলী আরো বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দলগত চেতনা আরও শক্তিশালী করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাগাতার এক ধরনের কাজ করতে করতে যাতে প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে এক ঘেয়েমি কাজ না করে, সেখান থেকে বেরুতে প্রতিটি করপোরেট প্রতিষ্ঠানেরই এধরণের ঘরোয়া আয়োজন করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

তিন দিনব্যাপী প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, নকআউট পর্ব এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলস-এর মোট ১২ টি দল অংশগ্রহণ করে, ফাইনালে মুখোমুখি হয় কিংস অব ভাইয়া এবং ভাইয়া টাইগার্স। ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে কিংস অব ভাইয়াকে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে নেয় ভাইয়া টাইগার্স।

টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বের লড়াই শেষে ফাইনাল ম্যাচেও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে জমে ওঠে পুরো আয়োজন।

ভাইয়া টাইগার্স-এর ওয়াসিম দলের পক্ষ থেকে একাই তিন তিনটি গোল করে ছিনিয়ে নেন দলের পক্ষে বিজয় মুকুট। তার এই হ্যাট্রিক ছিলো পুরো টুর্নামেন্টের সবচাইতে আলোচিত ক্রীড়া নৈপুণ্য।

চ্যাম্পিয়ন ভাইয়া টাইগার্স

এসময় মাঠের লড়াই উপভোগ করতে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ক্রীড়ামোদী দর্শকরা। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো ভেন্যু হয়ে ওঠে উৎসবমুখর।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। এ সময় ভাইয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবারের ফুটসাল টুর্নামেন্টে ভাইয়া গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোট ১২টি দল অংশ নেয়।

অংশগ্রহণকারী দলগুলো হলো- ভাইয়া টাইগার্স, ভাইয়া এলিট স্ট্রাইকার্স, পল্টন স্ট্রাইকার্স, ভাইয়া সিটিসি লিজেন্ড, কিংস অব ভাইয়া, বুলেট স্টর্ম, শাইনিং স্টার, ভাইয়া রাইডার্স এফসি, ভাইয়া ভাইকিংস, ভাইয়া টাইটানস, ভাইয়া আলফা স্কোয়াড এবং ভাইয়া রয়্যালস।

এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধন করেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান, চৌধুরী মাহমুদ আলীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকদের মতে, শুধু প্রতিযোগিতা নয়- এ আয়োজনের অন্যতম লক্ষ্য হলো কর্মীদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব বাড়ানো। একই সঙ্গে কর্মব্যস্ত জীবনে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। আনন্দ-উচ্ছ্বাস আর ক্রীড়ার সৌন্দর্যে শেষ হওয়া এ টুর্নামেন্ট ভাইয়া গ্রুপের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামলেও ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এ ছিলো সৌহার্দ্য ও দলগত বন্ধনের বার্তা। যা হয়ে রইলো এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড়ো অর্জন।

রানারস আপ কিংস অব ভাইয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71