শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ

মোঃ রাকিবুল ইসলাম খান
  • প্রকাশ সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রাকিবুল ইসলাম খান: চট্টগ্রাম নগরীর হালিশহরের অসি মিয়া চৌধুরী রোডে দাঁড়িয়ে আছে প্রায় ২৩০ বছরের পুরোনো এক ঐতিহাসিক মসজিদ। চৌধুরী পাড়া বাজার থেকে কিছুটা সামনে এগোলেই চোখে পড়ে প্রাচীন এই স্থাপনাটি।

স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি আসগর আলী চৌধুরী ১৭৯৫ সালে ১০ শতক জমির ওপর মসজিদটি নির্মাণ করেন। মোঘল স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত এ মসজিদের নকশায় তাজমহলের স্থাপত্যেরও প্রভাব রয়েছে। চুন-সুরকি দিয়ে তৈরি মসজিদটির বাইরের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। এতে রয়েছে তিনটি গম্বুজ ও ২৪টি মিনার। মাঝের গম্বুজটি অন্য দুটির তুলনায় আকারে বড়।

দীর্ঘ সময়ের ব্যবহারে ২০১৬ সালের দিকে মসজিদটি নামাজ আদায়ের অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে পুরোনো মসজিদটি সংস্কার করা হয়। পাশাপাশি পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে আধুনিক নকশার একটি নতুন মসজিদ। চারপাশের জলাধারসদৃশ নকশার কারণে দূর থেকে নতুন মসজিদটিকে পানির ওপর ভাসমান স্থাপনার মতো মনে হয়। পুরোনো মসজিদের সংস্কারকাজে নেতৃত্ব দেন ড. আবু সাঈদ এম আহমেদ এবং নতুন মসজিদটির নকশা করেছে আরবানা আর্কিটেক্টস।

প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিক নির্মাণশৈলীর এই সমন্বয় শুধু ধর্মীয় স্থাপনা হিসেবেই নয়, চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও মসজিদটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71