বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা

ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা

আমানুর রশিদ আমান
  • প্রকাশ সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আমানুর রশিদ আমান, দিরাই (সুনামগঞ্জ) প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির আসন্ন অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী ২৩শে সেপ্টেম্বর ২০২৬, বুধবার এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সাধারণ অভিভাবকদের সুপরিচিত, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমদ-এর পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, এবারের নির্বাচনে অভিভাবক সদস্য পদের বিপরীতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্য থেকে সম্মানিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৪ জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচনে ক্রমিক নং ৫ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ অভিভাবকদের প্রিয়মুখ সালেহ আহমদ।

নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে, ৫নং ক্রমিকধারী প্রার্থী সালেহ আহমদ-এর সততা, ভদ্রতা ও বিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসার কারণে সাধারণ অভিভাবকদের মাঝে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি এবং তার বিপুল সংখ্যক সমর্থক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করছেন।

বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত আধুনিকায়ন, ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের মন জয় করে নিয়েছেন।

ভাটিপাড়া এলাকার কয়েকজন সাধারণ অভিভাবক জানান, “সালেহ আহমদ একজন যোগ্য, সৎ ও কর্মঠ ব্যক্তি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে তার মতো মানুষের পরিচালনা কমিটিতে থাকা অত্যন্ত জরুরি। ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হবেন, আর আমাদের বিশ্বাস সালেহ আহমদ বিপুল ভোট পেয়ে প্রথম সারিতেই জয়লাভ করবেন।”

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে পদপ্রার্থী সালেহ আহমদ বলেন, “আমি পদের জন্য নয়, বরং ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে এবং সাধারণ অভিভাবকদের অধিকার নিশ্চিত করতে প্রার্থী হয়েছি। আগামী ২৩শে সেপ্টেম্বর বুধবার অভিভাবকবৃন্দ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি আমার মেধা ও শ্রম দিয়ে বিদ্যালয়ের প্রতিটি সমস্যার সমাধানে সততার সাথে কাজ করব।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে আগামী বুধবার ক্রমিক নং ৫-এর প্রার্থী সালেহ আহমদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71